Saturday, June 29, 2013

চলো শুরু করি

এই পোস্টে কিভাবে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা সি তে কোড করা শুরু করতে হয় তাই আলোচনা করব।
কোড বলতে কিছু সাংকেতিক চিন্হ ও শব্দগুচ্ছ বোঝাই যা নির্দিষ্ট কোন প্রোগ্রামিং ভাষায় রচনা করা হয়। এইরকম কিছু জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হল সি,সি++,সি#,জাভা,পিএইসপি ইত্যাদি। এখানে আমরা শুধু সি এর প্রাথমিক কিছু নিয়ম কানুন,কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সেগুলোর আলোকে কোডিং করা শিখব।
এখন কথা হল আমরা যে কোড কোড বলছি সেই কোড গুলা কিরকম? ঠিক আছে, বিখ্যাত সেই হ্যালো ওয়ার্ল্ড উদাহরনটি দেয়া যাক।


#include<stdio.h>   //হেডার ফাইল(পরে আলোচনা করা হবে)
int main()              //মেইন ফাংশন(পরে আলোচনা করা হবে)
{
   printf("Hello! World");  //প্রিন্টএফ লাইন(যেটা দ্বারা কোটেশনের মধ্যকার সবকিছু হুবহু প্রিন্ট করা হয়)
  return 0;            //ভ্যালু বা মান রিটার্ন করার কিওয়ার্ড(কিওয়ার্ড সম্পর্কেও পরে আলেচনা করা হবে)
}

এটাই মুটামুটি হ্যালো ওয়ার্ল্ড এর সি কোড।
//  এই স্ল্যাশ গুলো দিয়ে কমেন্ট লেখা হয়। এর সাথে কোডের কোন সম্পর্ক নাই। অর্থাৎ কম্পাইলার এগুলোকে ইগনোর করে। সাধারনত কোডের নির্দিষ্ কোন লাইনের অর্থ বোঝানোর জন্য কমেন্ট ব্যবহার করা হয়। যেমন উপরের কোডে আমি করেছি।
হেডার ফাইল কি?
হেডার ফাইল মানে হলো একটা বই যে বইয়ে বিভিন্ন অধ্যায় সুন্দরকরে বর্ণনা করা থাকে। অর্থাৎ
হেডার ফাইল হলো এমন একটা বিইল্ডইন লাইব্রেরি যেখানের মধ্যে বিইল্ডইন ফাংশন যেমন printf(),scanf(),gets(),puts() ইত্যাদি আগে থেকে ডিফাইন বা বর্ণনা করা থাকে। সি তে এরকম অনেক বই বা হেডার ফাইল আছে। ভিন্ন ভিন্ন হেডার ফাইল ভিন্ন ভিন্ন ফাংশনগুলো ধারন করে । সুতরাং কোন বিইল্ডইন ফাংশন ব্যবহার করতে হলে আমাদেরকে কোডের একেবারে উপরের অংশে সেই ফাংশনের হেডার ফাইলটি লিখে(#include<হেডারফাইলনেম.h>) দিতে হবে। অন্যথায় আমরা যে বিইল্ডইন ফাংশনটি ব্যবহার করব সেটা কম্পাইলার (কম্পাইলার হল এমন একটা প্রোগ্রাম বা সফটওয়্যার যে আমাদের কোডকে মেশিনের ভাষায় রূপান্তরিত করে আবার মেশিনের ভাষাকে আমাদের বোধগম্য ভাষায় রূপান্তরিত করেআউটপুট দেখায়) খুজেঁ পাবে না।
এবার আবার একটু হ্যালো ওয়ার্ল্ডের উদাহরনটি দেখি। সেখানে দেখা যাচ্ছে প্রথম লাইনে আমরা একটি হেডার ফাইল লিখেছি যেটার নাম stdio.h এইটা ব্যবহার করলাম কারন আমরা আমাদের কোডে printf() বিইল্ডইন ফাংশনটি ব্যবহার করেছি যেটা stdio.h হেডার ফাইলে বর্ণনা করা আছে। যেহেতু প্রায় প্রতিটি প্রোগ্রামেই বা কোডে আমাদের স্কেন ও প্রিন্ট করার কাজ করতে হয় সেহেতু প্রতিটি প্রোগ্রাম বা কোডে এই হেডার ফাইলটি আমাদের অবশ্যই লাগবে। এই হেডার ফাইল ও অন্যান্য হেডার ফাইল সমূহ আরও কি কি ফাংশন ধারন করে এবং ফাংশনগুলোর কোনটার কি কাজ তা আমাদের ফেসবুক গ্রুপ প্রোগ্রামিং আড্ডা@বিজিসি তে দেয়া আছে। পরের পোস্টে আমি হেডার ফাইলগুলোর নাম ও ফাংশনগুলো দেয়ার চেষ্টা করব।

অনেকতো বকবক করলাম। এখনোতো আসল কথাটাই বলা হয়নি! এই যে কোড সেটা আমি লিখব কোথায় বা রান করব কিভাবে?? হুম লাখ টাকার প্রশ্ন। হ্যা এই কোড লিখার ও রান করার জন্য অনেক গুলো কম্পাইলার বা আইডিই(ইন্টিগ্রেডেট ডেভলপমেন্ট এনভায়রনমেন্ট) পাওয়া যায়। এর মধ্যে বহুল জনপ্রিয় ও আমাদের কোডগুলো রান করার জন্য সবচেয়ে ভালো সফটওয়্যারটি হল কোডব্লকস। এটা ইন্সটল করা থাকলেই আমরা সহজেই আমাদের কোডগুলো লিখতে ও রান করতে পারব। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নাও।
ইন্সটল করার পর file->new তে ক্লিক করে একটা ব্লাংক পেইজ ওপেন করে হ্যালো ওয়ার্ল্ডের কোডটি লিখে রান বাটন অথবা f9 বাটনে ক্লিক করে বিইল্ড ও রান করাও। তারপর দেখো ম্যাজিক।
আজ এ পর্যন্তই ভুল হওয়া স্বাভাবিক। প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও।

1 comment:

  1. Casino Finder (Google Play) Reviews & Demos - Go
    Check Casino Finder (Google Play). A look 바카라 사이트 at some of the best gambling sites worrione in the gri-go.com world. They offer herzamanindir.com/ a kadangpintar full game library,

    ReplyDelete